দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপা নির্ধারণী এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ভিনচিচের নিয়োগ যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি আবারও সামনে এসেছে তার অতীতের একটি স্মরণীয় ম্যাচ। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের অপ্রত্যাশিত পরাজয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন তিনিই। সেটিই এখন পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বশেষ হার।
৪৬ বছর বয়সী ভিনচিচ ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্লোভেনিয়ার শীর্ষ রেফারিদের একজন হিসেবে পরিচিত তিনি। ক্যারিয়ারে ইউরোপীয় ফুটবলের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন।
২০২৩ উয়েফা নেশনস লিগে স্পেন ও ইতালির সেমিফাইনাল এবং ২০২৪ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার ম্যাচেও রেফারির দায়িত্বে ছিলেন ভিনচিচ। আসন্ন বিশ্বকাপ ফাইনাল তার পরিচালিত ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ হবে।

এর আগে তিনি আর্জেন্টিনা–সৌদি আরব, ওয়েলস–ইংল্যান্ড, ব্রাজিল–মরক্কো, জর্ডান–আলজেরিয়া এবং মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ পরিচালনা করেছেন। এই পাঁচ ম্যাচে তিনি মোট ১৫টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন।
এ ছাড়া ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে রিভার প্লেট ও মেক্সিকোর মন্টেরের মধ্যকার ম্যাচও পরিচালনা করেন ভিনচিচ। ওই ম্যাচে রিভার প্লেটের কলম্বিয়ান মিডফিল্ডার কেভিন কাস্তানিওকে লাল কার্ড দেখান তিনি।
বিশ্বকাপ ফাইনালে ভিনচিচের সঙ্গে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তার স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি থাকবেন জর্ডানের আধহাম মাখাদমেহ।
এমএম/